
DDoS (ডিডস) কাকে বলে?
ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অফ সার্ভিস বা ডিডস হলো মাল্টিপল ডিভাইস ইউজ করে একটি সেম টার্গেটে অ্যাটাক করা। ডস অ্যাটাক যেখানে একটি সিস্টেম ইউজ করে করা হয় কিংবা একজন হ্যাকার কাজটি করে, সেখানে ডিডস অ্যাটাকে অনেকগুলো ডিভাইস ইউজ করা হয়, বা কয়েকজন হ্যাকার মিলে কাজটা করে।
ধরুন আপনার একটি Business ওয়েবসাইট আছে। সেখানে আপনি বিভিন্ন পণ্য/সেবা বিক্রি করেন এবং অনেক কাস্টমার আপনার এই সার্ভিস ইউজ করে। এ কারনে উক্ত ওয়েবসাইট পরিচালনার জন্য আপনি অনেক বেশি স্পেস এবং ব্যান্ডউইথ সহ হোস্টিং কিনলেন। কোন কারনে আপনার ওয়েবসাইট কোন হ্যাকারের খারাপ নজরে এলো। সে যদি আপনার ওয়েবসাইট স্লো বা অফলাইন করে দিতে চায় তাহলে তাকে ডিডস অ্যাটাকের সাহায্য নিতে হবে। আর এভাবে ওয়েবসাইটটির ব্যান্ডউইথ নষ্ট করে দিয়ে ওয়েবসাইটটিকে সার্ভার থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং কেউ ওয়েবসাইটটিতে আর ভিজিট করতে পারেনা।

BotNet/ বটনেট “ জম্বি নেটওয়ার্ক”?
এটা করার জন্য হ্যাকাররা বটনেট বা জম্বি নেটওয়ার্ক ব্যবহার করে, যার মাধ্যমে সহজেই একটি সার্ভারে অনেক সংখ্যক রিকোয়েস্ট পাঠানো যায়, জমি নেটওয়ার্ক একটি Infected ম্যালওয়্যার। বটনেট কনফিগারেশনের কারনে হ্যাকার রিমোটলি টার্গেট সেট করে উক্ত ডিভাইসকে আর্মি হিসেবে ইউজ করতে পারে।
তবে, সিঙ্গেল অ্যাটাকের থেকে বটনেট ইউজ করে অ্যাটাক পরিচালনা করলে একই সাথে গিগাবাইট থেকে টেরাবাইট ইন্টারনেট ট্র্যাফিক সেন্ড করা সম্ভব, যা ওয়েবসাইটের সমস্ত ব্যান্ডউইথ কে নষ্ট করে দিতে পারে। এধরণের শক্তিশালী অ্যাটাক প্রতিহত করাও অনেক কষ্টকর এবং ব্যায়বহুল হয়ে থাকে। বট নেট দিয়ে সমাজ/ রাষ্ট্র বিরোধী ওয়েবসাইটগুলো সহজে ধ্বংস করা যায়।